Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

বগুড়ায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বগুড়া অঞ্চলের ৩ কোটি ১৫ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বগুড়ায় টিএমএসএস মিলনায়তনে এই আয়োজন করা হয়।

কোম্পানির একক বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, আল-বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, জনপ্রিয় বীমা প্রকল্পের মহাব্যবস্থাপক ফিরোজ জামান উজ্জ্বল ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান, আল আমিন একক বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ আফজাল হোসেন, পপুলার ডিপিএস প্রকল্পের মহাব্যবস্থাপক (উন্নয়ন) ও একুশে টেলিভিশন এবং দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম প্রমুখ।

ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...