Current date Sep 7, 2026
অর্থনীতি

টাঙ্গাইলের মির্জাপুরে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক :

যুগোপযোগী ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে টাঙ্গাইলে রূপালী ব্যাংক পিএলসি’র পাকুল্লা শাখার আওতাধীন ৩৩তম মির্জাপুর উপশাখা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) ভার্চ্যুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারসুমা আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়াও ব্যাংকের সকল মহাব্যবস্থাপক এতে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ। এ সময় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. কামাল হোসেন, নিজাম উদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক খায়রুল হাসান ও মো. গোলাম মোস্তফাসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়িক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...