Current date Sep 6, 2026
অর্থনীতি

কবি ও কথা সাহিত্যিক নাজনীন শুভ্র’র ২ টি বইয়ের মোড়ক উন্মোচন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:
অমর একুশে বইমেলা ২০২৫ এ কবি ও কথা সাহিত্যিক নাজনীন শুভ্র’র ‘সোনালিকথন’ নামের একটি উপন্যাস এবং ‘অপার্থিব’ নামের একটি অতিপ্রাকৃত গল্প সমগ্র প্রকাশিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বই দু’টির মোড়ক উম্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, উপমহাব্যবস্থাপক আফরোজা সুলতানা, মো. আব্দুল হালিম ও কামাল উদ্দিনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী ব্যাংক পিএলসি’র উপমহাব্যবস্থাপক নাজনীন সুলতানার লেখক ছদ্মনাম নাজনীন শুভ্র। তিনি একজন কবি, গল্পকার, ঔপন্যাসিক ও কথা সাহিত্যিক। উল্লেখ্য, লেখিকা নাজনীন শুভ্র’র ১৩ টি গ্রন্থ ইতিপূর্বে প্রকাশিত হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...