Current date Jul 24, 2026
Lead Newsঅর্থনীতি

জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি।

বুধবার (২৬ মার্চ) রূপালী ব্যাংকের পক্ষে ঢাকা উত্তর-পশ্চিম জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মুক্তার হোসেন ও মো. ফজলুর রহমান চৌধুরী স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের মার্কেটিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আবদুল মান্নান মিয়াসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভোরে প্রধান কার্যালয়সহ দেশের সকল শাখা, জোনাল অফিস ও বিভাগীয় কার্যালয় সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রধান কার্যালয়সহ সকল শাখা/ কার্যালয়ের দর্শনীয় স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ব্যানার স্থাপন করা হয়।

দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সন্ধ্যা থেকে প্রধান কার্যালয় ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহিদদের স্মরণে প্রধান কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...