Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১ টায় গুলশান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোশাররফ হত্যাসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে খালেদা জিয়ার গাড়িবহরে বোমা বিস্ফোরণের মামলাও রয়েছে।

তিনি আরও জানান, মোশাররফ তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালানোর সময় হামলার ঘটনা ঘটে।

গত ২০২৪ সালের ২২ আগস্ট এ ঘটনায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, নির্বাচনী প্রচার চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছিল।

গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...