Current date Jul 24, 2026
Lead Newsবাংলাদেশ

অস্ত্র-গুলিসহ সুন্দরবনে দুই দস্যু আটক

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

সুন্দরবনের বনদস্যু গ্রুপের দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এসময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। আটকরা করিম শরীফ বনদস্যু গ্রুপের সদস্য বলে জানা গেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী। এসময় উপস্থিতি টের পেয়ে সেখানে আগে থেকে অবস্থান করা বনদস্যু করিম শরীফ গ্রুপের সদস্যরা দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরে বনের ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বাহিনীর সদস্য মো. আল আমিন ও রেজাউল গাজী বাবুকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি ও ছয় রাউন্ড ফাঁকা গুলিসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, কোস্টগার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় উপকূলীয় এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার ফলে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকাংশে উন্নতি হয়েছে। এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...