Current date Sep 7, 2026
বিশ্ব

ইসরায়েলি নাগরিকদের গাজায় প্রবেশের চেষ্টা

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক

সীমান্তের একটি বাফার জোন অতিক্রম করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেছেন বেশ কয়েকজন ইসরায়েলের বেসামরিক নাগরিক। তবে ঘটনা জানার পর ইসরায়েলি সেনাবাহিনী গিয়ে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানিয়েছে, সম্প্রতি কয়েকজন ইসরায়েলি নাগরিক গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেন। তারা গাজার সীমানা অতিক্রম না করলেও সীমান্তবর্তী বাফার জোনে প্রবেশ করেন। ঘটনা জানার পর সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক ব্যক্তিদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। আইডেএফ বলছে, এ ধরনের কর্মকাণ্ড নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলি নাগরিকদের ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ হলেও ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনেক ইসরায়েলিই গাজায় প্রবেশের চেষ্টা করেছেন। তাদের মধ্যে হামাসের হাতে জিম্মি অনেকের আত্মীয়-স্বজন রয়েছেন। সেই সঙ্গে অবৈধ বসতি স্থাপনকারীরাও বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে গাজায় ঢোকার চেষ্টা করেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...