Current date Jul 24, 2026
অর্থনীতি

অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন পপুলার লাইফের সিইও বি এম ইউসুফ আলী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:
ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী। সম্প্রতি সাপ্তাহিক অর্থকন্ঠ পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর হোটেল শেরাটনে ২০ জন ব্যবসায়ীকে অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্স্টেনস এবং ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসুদুপুই। সভাপতিত্ব করেন অর্থকন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক এনামুল হক এনাম।

অনুষ্ঠানে পপুলার লাইফের মাধ্যমে বীমা খাতে বিশেষ অবদান রাখায় ইন্স্যুরেন্স পার্সনালিটি অফ দ্যা ইয়ার হিসেবে বি এম ইউসুফ আলীকে অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড– ২০২৫ প্রদান করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...