Current date Sep 6, 2026
Lead Newsশিক্ষা

আজ থেকে খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহা উপলক্ষে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি শেষ হয়েছে ১২ জুন। শুক্র ও শনিবার (১৩ ও ১৪ জুন) ছিল সাপ্তাহিক ছুটি। ফলে আজ রোববার (১৫ জুন) খুলছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন থেকে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

এছাড়া আজ রাজধানী অধিকাংশ কিন্ডারগার্টেন এবং এমপিওভুক্ত নয় এমন স্বতন্ত্র কিছু স্কুল-কলেজও খুলছে। সেখানে নিয়মিত ক্লাস চালুর নোটিশ দেওয়া হয়েছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছিল ৩ জুন, যা চলে বৃহস্পতিবার (১২ জুন) পর্যন্ত। সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ নেই। সেজন্য ১৩ জুন (শুক্রবার) থেকেই পুনরায় কলেজ খোলার কথা ছিল।

ছুটি শেষে সাপ্তাহিক বন্ধের দিন পড়ায় ছুটির আওতা আরও দুদিন বেড়েছে। ফলে আজ থেকে সরকারি-বেসরকারি কলেজ পুরোদমে চালু হচ্ছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ও খুলছে আজ, রোববার। আজ থেকেই ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। ১ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শুরু হয়। আর অফিস ছুটি শুরু হয় ৪ জুন থেকে। আজ থেকে খুলছে খুলনা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ও।

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চলবে।

তবে প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আরও দেরিতে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহার ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। ঈদের ছুটি শেষে এখন চলছে গরমের ছুটি।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় খুলবে ২৪ জুন। মাধ্যমিক বিদ্যালয় খুলবে ২২ জুন, মাদরাসা ২৬ জুন এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২২ জুন খুলে দেওয়া হবে।

তবে ছুটি শেষে সাপ্তাহিক বন্ধ পড়লে সেক্ষেত্রে আরও দুদিন পর প্রতিষ্ঠানগুলোতে ক্লাসসহ সব কার্যক্রম পুনরায় শুরু হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...