Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে দিকে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী রিফিল ট্রেন দিয়ে উদ্ধারকাজ শেষ করে।

এদিকে দীর্ঘ ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল সচল হলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের কিছু যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

আবার অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। অসংখ্য যাত্রীকে বিভিন্নভাবে যাত্রা করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ বলেন, রাত ১১টা ১৫ মিনিটের পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। কোনো ট্রেনের সিডিউল বাতিল হয়নি। তবে সময়সূচিতে কিছুটা বিপর্যয় ঘটতে পারে।

তিনি আরও বলেন, খুলনা ও রাজশাহী রুটে চলাচলকারি সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের টিকিট ফেরতের ঘোষণা দেওয়া হয়। যাত্রীরা টিকিটের টাকা চাইলে ফেরত নিতে পারবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...