Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের উদ্দেশ্যে রূপালী ব্যাংকে প্রস্তুতি সভা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:
সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিলকুশাস্থ
ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি সরকার ঘোষিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের নানা কর্মসূচি গুরুত্বসহকারে পালনের নির্দেশনা প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত কর্মকর্তা- কর্মচারীদের ঘোষিত কর্মসূচি পালনে সক্রিয়ভাবে অংশ নিতে নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ। এছাড়াও ব্যাংকের কোম্পানী সেক্রেটারী মোহাম্মদ শাহেদুর রহমান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মাঈন উদ্দিন মাসুদ, সালামুন নেসাসহ উর্ধতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...