Current date Sep 7, 2026
Lead Newsআইন-আদালত

পাঁচ অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শককে পদায়ন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

কারা অধিদপ্তরের অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শক পদের পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কারা অধিদপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলামকে অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শক হিসেবে প্রেষণে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পদায়ন করা হয়েছে। এছাড়া বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেনকে অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শক হিসেবে প্রেষণে বরিশাল কেন্দ্রীয় কারাগারে, গাজীপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুনকে অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শক হিসেবে গাজীপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পদায়ন করা হয়েছে।

পাশাপাশি সিলেট কেন্দ্রীয় কারাগার-১ বাদাঘাটের সিনিয়র জেল সুপার মোসা. নাহিদা পারভীনকে অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শক হিসেবে প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার-১ বাদাঘাটে এবং যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়াকে কারা অধিদপ্তরের অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...