Current date Sep 6, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

URL copied
Share URL copied

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষে
শনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর সোনালী ব্যাংক
পিএলসি শাখার আয়োজনে এবং মুকসুদপুর উপজেলায় অবস্থিত সকল ব্যাংক ও আর্থিক
প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় ওয়ার্কশপ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো: মনজুর রহমান বক্তব্য বলেন জাল নোট দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য একটি বড় হুমকি এ ধরনের অপরাধ প্রতিরোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বিত সচেতনতা গয়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি জাল নোটের বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য
সম্পর্কে জানার এবং সন্দেহজনক নোট সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং মুকসুদপুর
সোনালী ব্যাংক পিএলসি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার রতন কুমার দাসের সঞ্চালনায়
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের
ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ,বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম
পরিচালক মোঃ মিজানুর রহমান, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আ: ছালাম খান ও
সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর
প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও
সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,প্রমুখ বক্তাগণ, জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে
জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করছেন। জনগণের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে জাল

নোটের বিস্তার রোধ করতে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ
মিজানুর রহমান মনিটরের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...