Current date Jul 26, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

URL copied
Share URL copied

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :

মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের অর্থায়নে, মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, রণবিজয়পুর, বাগেরহাট-এর বাস্তবায়নে শনিবার (২৫ জুলাই) এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুকসুদপুর আইডিয়াল স্কুলে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ তন্ময় শাহা (MBBS), ডাঃ শেখ আব্দুল্লাহ (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) এবং ডাঃ রনি আকন। তাঁদের সঙ্গে তিনজন নার্সসহ মোট ১৪ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। ক্যাম্পে ৫০০ জনেরও বেশি রোগীর চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ছানি অপারেশনের উপযোগী রোগীদের বাছাই করা হয়। নির্বাচিত রোগীদের পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

স্থানীয়দের মতে, এমন জনকল্যাণমূলক উদ্যোগ শুধু চক্ষু চিকিৎসাই নয়, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

Lead Newsআইন-আদালত

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি...

Lead Newsবাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে...