Current date Aug 3, 2026
Lead Newsবাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

URL copied
Share URL copied

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে গণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা গণ-রায় জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

তারা বলেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আব্দুল ওয়াহাব মোল্যা, মুকসুদপুর উপজেলা আমির ইমরান ইসলাম সর্দার, উপজেলা সেক্রেটারি নজিবুর রহমান, মুকসুদপুর পৌর আমির কবির হোসেন এবং পৌর সেক্রেটারি আবু তালিব ফরাজী।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৬ সালের এইচএসসি ও...

Lead Newsবিশ্ব

ইরানে বেসামরিক অবকাঠামোতে মার্কিন হামলা, পাল্টা হামলা তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণাঞ্চলের একাধিক শহর, বন্দর, রেলপথ, বিমানবন্দর ও বিদ্যুৎ অবকাঠামো নতুন করে হামলার...

Lead Newsবিশ্ব

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার...