Current date Nov 19, 2026
Lead Newsরাজনীতি

বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিএনপি। 

বুধবার (১৮ নভেম্বর) এক বার্তায় তিনি এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। একই সঙ্গে সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান শায়রুল কবির খান।

বার্তায় তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হচ্ছে। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আস্থার প্রতীক।

শায়রুল কবির খান জানান, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গতকাল রাতে উন্নত চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে যান। চিকিৎসকের পরামর্শে বুধবার সকালে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

অন্যদিকে, সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন শায়রুল কবির খান।

তিনি বলেন, ড. ওসমান ফারুক ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন। এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার কথা হয়েছে। তার পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই।

Share URL copied
Lead Newsবিশ্ব

রিয়াদ বিমানবন্দর খুলছে আজ

আন্তর্জাতিক ডেস্ক দুই সপ্তাহ বন্ধ থাকার পর রোববার (২৫ অক্টোবর) আবারও চালু হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর। ইয়েমেনের...

Lead Newsবাংলাদেশ

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৭

জেলা প্রতিনিধি কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে আগুনে এখন পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে।...

Lead Newsঅর্থনীতি

ময়নমসিংহে পপুলার লাইফের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশহিসেবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর...