Current date Nov 22, 2026
Lead Newsঅর্থনীতি

ডিআরইউর দুই সদস্যের বীমা দাবী পরিশোধ করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

গ্রুপ বীমা চুক্তির আওতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ দুই সদস্যের বীমা দাবীর অর্থ পরিশোধ করেছে দেশের শীর্যতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি।

১৮ নভেম্বর ২০২৬ ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দাবীর এ চেক হস্তান্তর করা হয়।

ডিআরইউ সদস্য প্রয়াত আবু হেনা রাসেলের পরিবারের কাছে মৃত্যুজনিত বীমা দাবীর তিন লাখ টাকা ও সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বীমা দাবীর ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এ সময় ডিআরইউর কল্যাণ সম্পাদক রফিক মৃর্ধা, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা ও ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবিশ্ব

ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক ইরানে আজ নতুন করে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার জানান রোববার হামলা শুরু...

Lead Newsআইন-আদালত

দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক দীর্ঘ অবকাশকালীন ছুটির পর আজ রোববার খুলছে সুপ্রিম কোর্ট। ছুটির পর প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের...

Lead Newsবিশ্ব

রিয়াদ বিমানবন্দর খুলছে আজ

আন্তর্জাতিক ডেস্ক দুই সপ্তাহ বন্ধ থাকার পর রোববার (২৫ অক্টোবর) আবারও চালু হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর। ইয়েমেনের...