Current date Nov 29, 2026
Lead Newsবাংলাদেশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭-৮ ডিসেম্বর তার ঢাকা সফর করার কথা ছিল।

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনিবার্য কারণবশত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে বাংলাদেশ ছাড়াও আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত হয়েছে।

চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফিরতি সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আগামী ৭-৮ ডিসেম্বরের ঢাকা সফরকে সামনে রেখে ঢাকা-কুয়ালালামপুরের মধ্যে প্রস্তুতি চলছিল। ৮ ডিসেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। ঢাকা থেকে তার ব্যাংকক সফরে যাওয়ার কথা ছিল।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে ঢাকা সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না...

Lead News

গোপালগঞ্জে পপুলার লাইফের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ৭ লক্ষ টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশহিসেবে বুধবার (৪ নভেম্বর) পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর...

Lead Newsবাংলাদেশ

ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

নিজস্ব প্রতিবেদক মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবারই (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির তালিকার...