Current date Sep 6, 2026
বাংলাদেশ

পাথর কোয়ারিতে ৫ শ্রমিক নিহত: আ.লীগ নেতাসহ ৭ জনের নামে মামলা

URL copied
Share URL copied

সিলেট প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে গর্ত ধসে মাটিচাপায় পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার রাতে নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো পাঁচ/ছয়জনকে আসামি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, ঘটনার পরপর আটক কোয়ারির লেবার সর্দার আবদুর রউফকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে তিন সদস্যের ও পুলিশ প্রশাসনের উদ্যোগে দুই সদস্যের কমিটি গঠন করা হয়।

সিলেটের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান জানান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাতকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কমিটিতে কোম্পানীগঞ্জ সার্কেল এএসপি মতিয়ার রহমানকে রাখা হয়েছে। তাঁরা সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

এ ছাড়া জেলা প্রশাসনের কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মোহাম্মদ আবদুল্লাহকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এডিসি মো. আশরাফুল আলমকে রাখা হয়েছে। এই তদন্ত কমিটিকেও সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন এডিসি (রেভিনিউ) মোহাম্মদ আবদুল্লাহ।

গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনা এলাকার সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গতকাল সোমবার বিকেল পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...