Current date Sep 6, 2026
বিনোদন

মুম্বাই পৌঁছালো শ্রীদেবীর মরদেহ, বুধবার শেষকৃত্য

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : সব জটিলতার অবসান হলো। মৃত্যুর তিন দিন পর মুম্বাই পৌঁছালো বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মরদেহ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মুম্বাই বিমানবন্দরে এসে পৌঁছায় ‘নাগিন’ তারকার মরদেহ।

একইদিন দুবাই সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে কাপুর পরিবারের সদস্য ও ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদের কাছে শ্রীদেবীর মরদেহ হস্তান্তর করে দুবাই পুলিশ। তার আগে নেওয়া হয় ছাড়পত্র।

বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের ধনকুবের অনিল আম্বানির প্রাইভেট জেট শ্রীদেবীর মরদেহ নিয়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেয়। বিমানবন্দরের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হবে তার আন্ধেরির লোখান্ডওয়ালা এলাকার বাসায়।

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভিলে পার্লে শ্মশানে হবে শ্রীদেবীর শেষকৃত্য। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে।

গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের ২২০১ নম্বর কক্ষের বাথটাব থেকে শ্রীদেবীর নিথর দেহ উদ্ধার করেন তার স্বামী বনি কাপুর। বনি তখন রুমে অবস্থান করছিলেন। এরপর দুবাইয়ের রশিদ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কিছুদিন আগে স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুরকে নিয়ে দুবাই গিয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...