Current date Sep 6, 2026
বাংলাদেশ

উত্তরাঞ্চলের ১১ জেলায় ঢাকামুখী বাস বন্ধ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : উত্তরাঞ্চলের ১১ জেলায় ঢাকামুখী দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ফলে আজ সকাল থেকে রংপুর বিভাগের ৮ জেলা এবং বগুড়া, জয়পুরহাট ও নওগাঁর সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ থাকবে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিষদের জরুরি সভা শেষে এই ঘোষণা দেয়া হয়। এর আগে সোমবার রাত থেকে বগুড়া থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ ছিল।

বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আবদুল লতিফ মণ্ডল। এছাড়াও সভায় বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের আহ্বায়ক মঞ্জুরুল আলম মোহন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, মোটর মালিক গ্রুপের নেতা রফিকুল ইসলাম মঞ্জু, তেওফিক হাসান ময়না, আকতারুজ্জামান ডিউকসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে ঐক্য পরিষদের সভাপতি আবদুল লতিফ মণ্ডল জানান, নওগাঁ শ্রমিক ইউনিয়নের সঙ্গে বগুড়া মোটর মালিক গ্রুপের বিরোধের সূত্র ধরে গত কয়েকদিন বগুড়ার মালিকদের বাস ঢাকার মহাখালী ও গাবতলীতে আটকে রেখেছে পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। সোমবার নওগাঁ ও বগুড়ার বিরোধ মিটে যাবার পরও ঢাকায় বগুড়ার বাস মালিকদের কাউন্টারগুলো বন্ধ করে দেয়া হয়। প্রতিবাদে সোমবার রাত থেকে মঙ্গলবার সারাদিন বগুড়া থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখেন বগুড়ার মালিকরা। তবে অন্যান্য জেলা থেকে ঢাকাগামী বাসগুলো চলাচল করেছে যথারীতি।

তিনি আরও জানান, মঙ্গলবার রাত পর্যন্ত কোনো সমঝোতা না হওয়ায় এবং আটক ৩৪টি গাড়ি ঢাকা থেকে ছেড়ে না দেয়ায় বুধবার সকাল থেকে এই অঞ্চলের সব জেলা থেকে ঢাকামুখী কোনো বাস চলাচল করতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে বুধবার সকাল থেকে রংপুর বিভাগের ৮ জেলা এবং বগুড়া, জয়পুরহাট ও নওগাঁর সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ থাকবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...