Current date Sep 6, 2026
বিনোদন

‘প্রেম আমার টু’তে পূজা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত ‘নূর জাহান’। অভিমন্যু মুখার্জি পরিচালিত ছবিটিতে অভিনয় করে সকলের প্রশংসা কুড়িয়েছে পূজা। এরই মধ্যে আরও একটি ছবির দৃশ্যধারণ শুরু করলেন তিনি।

বর্তমানে কলকাতায় আছে পূজা। সেখানে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে তার নতুন একটি ছবির কাজ। এর নাম ‘প্রেম আমার টু’।

এ প্রসঙ্গে পূজা বলেন, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে কলকাতায় ‘প্রেম আমার টু’ ছবির শুটিং শুরু করেছি। রাজ চক্রবর্তী পরিচালিত এ ছবির প্রথম কিস্তি ‘প্রেম আমার’ ২০০৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির ৯ বছর পর নির্মিত হচ্ছে এর সিক্যুয়েল।

যোগ করে পূজা আরও বলেন, ছবিতে আমার বিপরীতে আদৃত অভিনয় করছেন। ‘নূর জাহান’ ছবিতে আদৃতের সঙ্গে অভিনয় করেছি। তাই কাজে কোনো সমস্যা হচ্ছে না। রাজ চক্রবর্তী প্রোডাকশনের এ ছবিটি পরিচালনা করছেন বিদুলা ভট্টাচার্য। বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া ছবিটি প্রযোজনা করছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...