Current date Jul 23, 2026
বিশ্ব

অস্ট্রেলিয়ায় ৬ জনে একজন নারী সঙ্গীর হাতে নিপীড়িত!

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া প্রতি ছয় নারীর একজনকে শারীরিক বা যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। ওই নারীরা তাদের সঙ্গীদের দ্বারা যৌন নিপীড়িনের শিকার হয়েছেন। বুধবার ‘অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার (এআইএইচডব্লিউ)’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ায় এই প্রথমবারের মতো এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হলো।

এআইএইচডব্লিউ জানায়, অস্ট্রেলিয়া পনেরো লাখেরও অধিক নারী যৌন নিপীড়নের শিকার হয়েছেন। প্রতি ছয় নারীর একজন সঙ্গীর হাতে যৌন হয়রানির শিকার হচ্ছেন। প্রতি চারজনের তিনজনই পুরুষের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন। অন্যদিকে, প্রতি ১৬ পুরুষের একজন তাদের স্ত্রী বা সঙ্গীর হাতে নির্যাতনের শিকার হয়ে থাকেন।

এআইএইচডব্লিউ’র মুখপাত্র লুইস ইয়র্ক বলেন, ‘নারীরা তাদের বাড়িতে ও আপনজনের হাতেই বেশি নির্যাতিত হয়।’

সংস্থাটি জানায়, প্রতি সপ্তাহে গড়ে একজন নারী ও প্রতি মাসে একজন পুরুষ তাদের বর্তমান বা সাবেক সঙ্গীর হাতে প্রাণ হারাচ্ছেন। নারীদের মধ্যে ৯৬ শতাংশই পুরুষ সঙ্গীর দ্বারা নির্যাতিত হয়েছেন।

সূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...