Current date Sep 6, 2026
বিশ্ব

অবশেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বিমানকে জ্বালানি দিল জার্মান সেনাবাহিনী

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকে বহনকারী বিমানে জ্বালানি সরবরাহ করেছে স্বাগতিক দেশটির সেনাবাহিনী।

মার্কিন নিষেধাজ্ঞার অজুহাত দেখিয়ে বিমানবন্দরের জ্বালানি কোম্পানিগুলো ওই বিমানকে জ্বালানি দিতে অস্বীকার করার পর এ ঘটনা ঘটে।

জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার দেশটির গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবরের সত্যতা নিশ্চিত করেছে। খবর রেডিও তেহরান।

জার্মানির গণমাধ্যম জানিয়েছিল, মিউনিখ বিমানবন্দরের জ্বালানি কোম্পানিগুলোর অস্বীকৃতির কারণে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষণ দেয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছিল। গত ১৮ ফেব্রুয়ারি রোববার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভাষণ দেন জারিফ। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জারিফভাষণ দেয়ার সময় মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী এয়ারবাস বিমানকে জানিয়ে দেয়, স্থানীয় কোম্পানিগুলো ইরানি বিমানকে জ্বালানি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। ইরানের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয় কিনা সে আশঙ্কায় এসব কোম্পানি তেল দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

এ অবস্থায় জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানে তেল সরবরাহ করা হয়।

জার্মান কোম্পানিগুলো এমন সময় এ কাজ করল যখন পাশ্চাত্যের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ২০১৫ সালের জুলাই মাসে ওই সমঝোতা স্বাক্ষরিত হওয়ার আগে ইরানের যাত্রীবাহী বিমানে জ্বালানি সরবরাহের ওপর কোনো কোনো ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও পরমাণু সমঝোতার মাধ্যমে সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...