Current date Sep 6, 2026
বিশ্ব

কলম্বিয়া ভেনিজুয়েলা সীমান্তে সংঘর্ষে নিহত ৭

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : তাচিরা রাজ্যের সীমান্তে ভেনিজুয়েলার নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে কলম্বিয়ার সন্দেহভাজন মাদক পাচারকারী চক্রের সাত সদস্য নিহত হয়েছে।

ভেনিজুয়েলার নগর কৃষিমন্ত্রী ফ্রেডি বার্নাল বলেন, ‘কলম্বিয়ার নর্টে ডি সান্টানডার ডিপার্টমেন্ট সীমান্তবর্তী লা কাবরেরায় এ ঘটনা ঘটে। এই সংঘর্ষে কলম্বিয়ার আধাসামরিক বাহিনী ‘লস পেলুসোস’ জড়িয়ে পড়ে।’

তিনি আরো জানান, ওই দলটির সংঘর্ষে পাঁচ পুরুষ ও দুই নারী সদস্য নিহত হয়েছে। দলটির সঙ্গে আধাসামরিক ও মাদক পাচারকারী গাইন্তানিস্তা সেল্ফ ডিফেন্স ফোর্স অব কলম্বিয়া বাহিনীর সম্পৃক্ততা রয়েছে।

মন্ত্রী বলেন, ‘তাদের কাছ থেকে সামরিক সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র, একটি গ্রেনেড এবং সহিংসতা ও মাদক সংক্রান্ত লিফলেট পাওয়া গেছে।’ বাসস।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...