Current date Jul 23, 2026
বিশ্ব

হঠাৎ যৌন পর্যটনের বিরুদ্ধে থাই সরকারের অবস্থান

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সমুদ্র সৈকত, বৌদ্ধ মন্দির ও বিশ্বখ্যাত রন্ধনপ্রণালীর জন্য থাইল্যান্ড সারা দুনিয়ার পর্যটকদের পছন্দের। তবে যৌনতার জন্য পরিচিতি থাকলেও থাইল্যান্ডে পতিতাবৃত্তি অবৈধ। এবার যৌন পর্যটনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশটি। বুধবার এক বিবৃতিতে দেশটির পর্যটন কর্তৃপক্ষ এমনটা জানিয়েছে। খবর রয়টার্স।

যদিও দেশটির বড় বড় শহরগুলোতে থাই ও বিদেশিদের পরিচালিত অসংখ্য যৌনপল্লী আছে, সরকারও আয়ের কথা বিবেচনা করে সেগুলোকে প্রশ্রয় দেয় বলে ধারণা পর্যবেক্ষকদের।

বিবৃতিতে ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড (টিএটি) জানায়, থাইল্যান্ডকে গুণগত মানসম্পন্ন গন্তব্যের পথে এগিয়ে নিতে বিপণন নীতি ও কৌশল নিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। একই সঙ্গে যে কোনো ধরনের যৌনতা-নির্ভর পর্যটনের দৃঢ় বিরোধিতাও করছে।

২০১৬ সালে থাইল্যান্ডের তৎকালীন পর্যটনমন্ত্রী দেশে ‘গুণগত মানসম্পন্ন পর্যটন’ বিকাশে বিস্তৃত যৌনপল্লীগুলো উচ্ছেদের ঘোষণাও দিয়েছিলেন। এরপরই যৌন সেবা দিত বলে অভিযোগ আছে এমন অনেক বড় বড় প্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ।

এদিকে এ বছরও ৩৭.৫৫ মিলিয়ন পর্যটক দেশটিতে ঘুরতে যাবেন বলে আশা করছে থাই পর্যটন কর্তৃপক্ষ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...