Current date Sep 6, 2026
খেলা

পিএসএল মোস্তাফিজের বাজে দিন

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখনো পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। এর মধ্যে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে গতকালকের ম্যাচেই ছিলেন সবচেয়ে বেশি খরচে। শারজায় ৪ ওভার বল করে ৩৯ রান দিয়ে মাত্র ১ উইকেট নিয়েছেন। ওভারপ্রতি রান খরচের গড় ৯.৭৫।

পিএসএলে মোস্তাফিজের সেরা বোলিং মুলতান সুলতানের বিপক্ষে ২৩ ফেব্রুয়ারি, দুবাইয়ে। একই মাঠে করাচি কিংসের বিপক্ষে ২২ রানে ১ উইকেট তাঁর। এখনো পর্যন্ত প্রতিযোগিতায় চার ম্যাচ খেলে ৪ উইকেট তাঁর।

লাহোর কালান্দার্সের হয়ে এবারের পিএসএলে তৃতীয় সেরা ‘কৃপণ’ বোলার বাংলাদেশের এই তারকা। প্রথম দুজন ফখর জামান ও সুনীল নারাইন। ফখর অবশ্য গোটা প্রতিযোগিতায় ২ ওভার বোলিং করেছেন। ১০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। মোস্তাফিজের পরেই আছেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ। পিএসএল মোস্তাফিজের ওপর প্রতি রান খরচের গড় ৬.৬৪। নারাইনের ৬.২৫।

গতকালও হেরেছে মোস্তাফিজের লাহোর। তবে সেটি সুপার ওভারে। পিএসএলে এই প্রথম সুপার ওভারে ম্যাচের ভাগ্য নির্ধারিত হলো। প্রথমে ব্যাটিং করে ইসলামাবাদের করা ৯ উইকেটে ১২১ রান তাড়া করতে গিয়ে লাহোরও গুটিয়ে যায় ওই ১২১ রানেই।

সুপার ওভারে লাহোর ১৫ রান তুলেছিল। মোস্তাফিজের কাঁধেই তুলে দেওয়া হয়েছিল সুপার ওভারে বোলিং করার দায়িত্ব। কিন্তু তিনি ব্যর্থই হয়েছে। সুপার ওভারের শেষ বলে ৩ রান দরকার পড়লেও মোস্তাফিজের শেষ বলে ছক্কা মেরে ইসলামাবাদকে জিতিয়ে দেন আন্দ্রে রাসেল।
এ নিয়ে পিএসএল টানা চারটি ম্যাচ হারল লাহোর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...