Current date Oct 25, 2026
বিনোদন

শ্রীদেবীকে পেতে কী করেছিলেন বনি কাপুর, জানালেন নিজেই!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : স্ত্রী শ্রীদেবীকে হারানোর পরে সোশ্যাল মিডিয়ায় তার স্বামী বনি কাপুর লিখেছেন, ‘‘তোমাকে ছাড়া আমার জীবন আর আগের মতো থাকবে না।’’ শ্রীদেবী তার ঠিক কতটা কাছের ছিলেন, বনি কাপুরের টুইটের একটি লাইন থেকেই তার অনুমান হয়তো করা সম্ভব।

তবে এই প্রথম নয়, পাঁচ বছর আগে একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলের অনুষ্ঠানে, প্রকাশ্যেই তার এবং শ্রীদেবীর প্রেমকাহিনি তুলে ধরেছিলেন বনি। শ্রীদেবীর সামনেই স্বীকার করে নিয়েছিলেন, প্রথম দর্শনেই তিনি তার প্রেমে পড়ে গিয়েছিলেন।

যে অনুষ্ঠানে বনি এই স্বীকারোক্তি করেছিলেন, সেটি ২০১৩ সালের। শ্রীদেবীর মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়াতে ফের সেই অনুষ্ঠানের কয়েক মুহূর্ত ছড়িয়ে পড়েছে। বনি যখন দর্শকাসন থেকে তাদের প্রেমকাহিনির একের পর এক গোপন তথ্য ফাঁস করছেন, মঞ্চে বসে তখন যেন লজ্জায় লাল হয়ে উঠছিল শ্রীদেবীর মুখ।

সেই অনুষ্ঠানেই বনি জানান, ১৯৭০ সালের দিকে কোনও একটি দক্ষিণী ছবিতে প্রথম বার দেখেই শ্রীদেবীর প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। বনির কথায়, ‘‘মনে মনে ভেবেছিলাম, এই রকম কাউকেই তো আমি জীবনসঙ্গী হিসেবে চাই।’’ এর পরে হিন্দি ছবি ‘সোলভা শাওন’ (১৯৭৯)-এ শ্রীদেবীকে আবারও দেখেন বনি। সেই ছবি সেভাবে সফল না হলেও শ্রীদেবীর অভিনয় বনির মনে ছাপ ফেলে গিয়েছিল।

তারপর থেকেই শ্রীদেবীকে নিয়ে কোনও একটি ছবি করার পরিকল্পনা ছিল বনির। শেষ পর্যন্ত ‘মিস্টার ইন্ডিয়া’ (১৯৮৭)-র জন্য শ্রীদেবীকে নায়িকা হিসেবে ভাবেন বনি। কিন্তু ততদিনে দক্ষিণে তো বটেই, বলিউডেও যথেষ্টই জনপ্রিয় হয়ে উঠেছেন শ্রীদেবী। কিন্তু বনি নাছোড় ছিলেন। ‘মিস্টার ইন্ডিয়া’-র জন্য শ্রীদেবীকে পাকা করতে চেন্নাই উড়ে যান তিনি।

বনি জানান, মাদ্রাজে গিয়ে শ্রীদেবীর মায়ের সঙ্গে দেখা করেন তিনি। এই প্রসঙ্গেই ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে শ্রীদেবীর পারিশ্রমিক হিসেবে তার মা কত টাকা চেয়েছিলেন, সেটাও ফাঁস করে দেন বনি। তার কথায়, ‘‘শ্রীদেবীর মা আমার কাছে দশ লক্ষ টাকা দাবি করেন। কিন্তু আমি এগারো লক্ষ টাকা দিতে রাজি হয়ে যাই। তার মা তখন ভেবেছিলেন, কোথা থেকে এই পাগল প্রোডিউসার চলে এসেছেন কে জানে!’’

বনি যখন এই সমস্ত তথ্য ফাঁস করছেন, শ্রীদেবী তখন মঞ্চ থেকে তাকে থামানোর চেষ্টা করেন। অভিনেত্রী বলেন, ‘‘সব গোপন তথ্যই তো ফাঁস হয়ে গেল!’’ বনি অবশ্য থামেননি। শ্রীদেবীর মন জয়ে কীভাবে ‘মিস্টার ইন্ডিয়া’-র শ্যুটিংয়ে তিনি প্রোডিউসার হিসেবে বিশেষ যত্নবান হয়ে উঠেছিলেন, তাও বলেন বনি।

তিনি জানান, ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে শ্রীদেবীর জন্য তিনজন কস্টিউম ডিজাইনার রাখা হয়েছিল। শ্যুটিংয়ের সময়ে যাতে শ্রীদেবীর কোন রকম অসুবিধা না হয়, তাও নিশ্চিত করেছিলেন বনি। এসব শুনতে শুনতে শ্রীদেবী হাসিমুখে বলে ফেলেন, ‘‘সবই আসলে আগে থেকে ঠিক করা ছিল!’’

এসবের মধ্যেই অবশ্য আসল সত্যিটাও সেদিন বলে ফেলেছিলেন বনি। সবার সামনেই টিভি অনুষ্ঠানে তিনি স্বীকার করেছিলেন, বিবাহিত অবস্থাতেই তিনি শ্রীদেবীর প্রেমে পড়েছিলেন। তার কথায়, ‘‘যত বার তার সঙ্গে দেখা হত, তত যেন তার প্রতি আমি আকৃষ্ট হতাম।’’ নিজের প্রথম পক্ষের স্ত্রীকেও যে শ্রীদেবীর প্রতি তার ভালবাসার কথা তিনি জানিয়েছিলেন, সেই অনুষ্ঠানেই তা স্বীকার করে নেন বনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...

Lead Newsবাংলাদেশ

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর বাড়াতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর সঙ্গে আরও ১০টি এয়ারবাস কেনার চুক্তি অক্টোবরে হতে...