Current date Sep 6, 2026
বিনোদন

শুটিংয়ের মেঝেতেই ঘুমিয়ে পড়লেন শাহরুখ!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : এ কি করলেন বলিউড বাদশা শাহরুখ খান! শেষ পর্যন্ত শুটিংয়ের মেঝেতেই ঘুমিয়ে পড়লেন তিনি। ফ্লোরে পৌঁছে তিনি নাকি রীতিমতো নাক ডেকে ঘুমিয়েছেন। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে ‘জিরো’র শুটিং সেটে। সম্প্রতি শাহরুখ খানের একটি টুইট সে কথাই বলছে।

সেই টুইটে একটি ছিবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, একটা ক্যান্টিনে ঘুমিয়ে পড়েছেন শাহরুখ। ক্যাটরিনা কাইফ হাতের ভঙ্গিতে দেখাচ্ছেন, শাহরুখের কাণ্ড।

পরিচালক আনন্দ এল রাই, ঘুমন্ত খানকে দেখে হাসছেন! বোধহয় অর্ধেক আর্থিক ক্ষতি হচ্ছে বলে! এছাড়া ছবির চিত্র নাট্যকার হিমাংশু শর্মাও অপেক্ষায় রয়েছেন ছবির ফ্রেমে নায়কের ঘুম ভাঙার!

সঙ্গীরা এতটাই চনমনে এবং উদ্দীপক যে চোখ খুলে রাখাই দায়! ওদের সঙ্গে উচিত ব্যবহারই করেছি। দ্রুত আমায় ঘুম থেকে ডেকে তোলার জন্য, টুইটে লিখেছেন খান। সাথে আবার ছবি তোলার জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছেন ক্যাটরিনা কাইফের কাছে। তবে সেখানেও রয়েছে ব্যঙ্গ- ‘চিত্র সৌজন্য ক্যাটরিনা, আমার মিডিয়া ম্যানেজার!

শেষ পর্যন্ত দেখা যাক ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, না অনেক দিন পরে একটা হিট ছবির মুখ দেখায় শাহরুখকে!

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...