Current date Sep 6, 2026
খেলা

নিদাহাস ট্রফি থেকে ছিটকেই গেলেন সাকিব

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : অবশেষে চূড়ান্ত দুঃসংবাদই পেল বাংলাদেশ ক্রিকেট দল।শ্রীলঙ্কার মাটিতে আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্ট নিদাহাস ট্রফিতে ইনজুরির কারণে কোনো ম্যাচই খেলতে পারবেন না সাকিব আল হাসান। তার পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজে দলের নেতৃত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

দেশের মাটিতে গত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাঁহাতের কণিষ্ঠ আঙ্গুলে গুরুতর চোট পান সাকিব। পরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও খেলা হয়নি তার। তবে বলা হয়েছিল নিদাহাস ট্রফিতে শুরুর দিকে খেলতে না পারলেও, টুর্নামেন্টে থাকবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছিটকেই পড়তে হলো।

ইনজুরির কারণে কিছুদিন আগে সাকিব থাইল্যান্ডে গিয়ে চিকিৎসাও করিয়ে এসেছেন। কিন্তু তার পুরোপুরি সুস্থ হতে আরও বিশ্রামের প্রয়োজন।

বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন দাশ, নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি ও আরিফুল হক।

আগামী ৬ মার্চ উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের মোকাবিলা করবে টিম ইন্ডিয়া। দু’দিন পর বিরাট কোহলিদের চ্যালেঞ্জ জানাবে টাইগাররা।

রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ১৮ মার্চ। একমাত্র ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এক নজরে দেখে নিন কবে কোন ম্যাচ থাকছে:

৬ মার্চ (মঙ্গলবার) – শ্রীলঙ্কা বনাম ভারত

৮ মার্চ (বৃহস্পতিবার) – বাংলাদেশ বনাম ভারত

১০ মার্চ (শনিবার) – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

১২ মার্চ (সোমবার) –শ্রীলঙ্কা বনাম ভারত

১৪ মার্চ (বুধবার) – বাংলাদেশ বনাম ভারত

১৬ মার্চ (শুক্রবার) – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...