Current date Sep 6, 2026
বিনোদন

লাল শাড়িতে মোহময়ী কিম কার্দাশিয়ান

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : কিম কার্দাশিয়ান। সবাই তাকে জানে খোলামেলা ছবি আর জীবনাচারের জন্য। মার্কিন মুল্লুকের রিয়েলিটি টিভি শো সেলিব্রিটি। বিভিন্ন ধরনের আউটফিটে অসাধারণ সব গ্লামারাস লুকে ফটোশুট করে মাথা ঘুরিয়ে দেন ভক্তদের- কখনো এক্কেবারে নিমসুতোয়।

সেই কিম কার্দাশিয়ান এবার এলেন বাঙালি নারীর আদরণীয় আর আটপৌরে পোশাক শাড়ি গায়ে। তবে শাড়ি যতটা না তার গায়ে ছিল তারচেয়ে ছিল বাইরে বা বাতাসে- ছবি দেখে এমন সন্দেহ হতেই পারে।

৩৭ বছর বয়সী রিয়্যালিটি শোয়ের স্টার কিম তার সম্প্রতিক ছবিতে মাত করে দিয়েছেন তার ভক্তদের। সোশ্যাল মিডিয়াও কিমের এই সম্মোহনী ছবির আকর্ষণ এড়াতে পারছে না। ফলে ম্যাগাজিনের এই ছবিগুলো ক্রমেই ভাইরাল হয়ে উঠতে শুরু করেছে।

গাঢ় মেরুন বা ওয়াইন রঙের শাড়িতে কিম অসম্ভব মোহময়ী হয়ে উঠেছেন। আর এই শাড়ি ডিজাইন করেছেন সব্যসাচী। শুধু শাড়ি নয়, অনামিকা খান্নার ডিজাইন করা লহেঙ্গা চোলিতেও এদিন কিম ছিলেন মোহময়ী।

বিদেশী কিমের দেশী অবতারে আপাতত মাত ইন্টারনেট দুনিয়া। ভগ-এর মার্চ ২০১৮ ইস্যুর কভারে থাকছে এই ফটোশুটের সেরা ছবিটি। ইতিমধ্যেই কিমের ছবি মন মজিয়েছে বহু ফ্যাশন ডিজাইনারের। এছাডাও যারা ফ্যাশন সম্পর্কে ওয়াকিবহাল তারাও এই ছবি দেখে মাত।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...