Current date Jul 2, 2026
Lead Newsবাংলাদেশ

জামায়াতকে নিষিদ্ধ করতে কিছুটা সমস্যা আছে : অর্থমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে কিছুটা সমস্যা আছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী অবশ্য এ-ও বলেন, ‘জামায়াত স্বাধীনতার শত্রু, দেশের শত্রু। তাদের এখনই দেশ থেকে বের করে দেওয়া উচিত।’

সচিবালয়ে আজ সোমবার বিসিএস ইকোনমিক অ্যাসোসিয়েশন এবং বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা থাকা সত্ত্বেও দলটিকে সরকার নিষিদ্ধ করছে না কেন—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কিছুটা সমস্যা আছে। সবকিছু দেখেশুনে এগোতে হচ্ছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন যে শিক্ষাবিদ জাফর ইকবালের ওপর হামলাকারীর মামা কৃষক লীগ নেতা হওয়ায় এ ঘটনায় আওয়ামী লীগ জড়িত কি না। এ ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিবের কথাও জামায়াতের কথা হয়ে গেছে। অর্থমন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে, মাথাচাড়া দিতে পারেনি।

জাফর ইকবালের ওপর হামলা কি প্রমাণ করে না যে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জঙ্গিরা যেখানেই ঘটনা ঘটিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তারা ধরা পড়েছে। এখন বিচার হচ্ছে তাদের।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...