Current date Sep 6, 2026
অর্থনীতিপরিবেশ

ট্রাক উল্টে রাস্তায় ছড়িয়ে পড়ল তেল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মেঘনা পেট্রোলিয়ামের একটি তেলবাহী ট্রাক উল্টে সব জ্বালানি তেল রাস্তায় গড়িয়ে পড়ে।

সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে প্রায় নয় হাজার লিটার জ্বালানি তেল ছিল বলে জানা যায়।

ট্রাকটি খিলক্ষেত হয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দর চত্বর থেকে ইউটার্ন নেয়ার সময় উল্টে যায় ট্যাংকারটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর চত্বরের কিছু দূরে গতিরোধকের সামনে আসার পর ট্রাকের বাঁদিকের চাকা খুলে যায়। এ সময় ট্যাংকারের চালক এটিকে সড়ক বিভাজনের ওপরে উঠিয়ে দেয়ার চেষ্টা করেন। তবে এর আগেই ট্রাকের ডান দিকে চাকার স্প্রিং খুলে গিয়ে ট্যাংকারটি কাত হয়ে পড়ে যায়। এর সঙ্গে সঙ্গে ট্রাক থেকে তেল গড়িয়ে পড়ে ব্যস্ত এই সড়কে। এ সময় বিমানবন্দর চত্বর এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ট্রাকের চালক আহত হন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...