Current date Jul 23, 2026
বিশ্ব

আমাকে হয়তো ছেড়ে যাবে মেলানিয়াও : ট্রাম্প

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে ওয়াশিংটন ডিসিতে ডিনারের সময় নিজের দাম্পত্যজীবন নিয়ে কৌতুকপূর্ণ বক্তব্য দিয়েছেন। ওই অনুষ্ঠানে দেশটির খ্যাতনামা সাংবাদিক ও রাজনীতিবিদরা হাজির ছিলেন। তাদের সম্মানে ট্রাম্প বেশ মজার ছলে বক্তব্য দেন।

স্লোভেনিয়ার সাবেক সুপারমডেল মেলানিয়ার সঙ্গে নিজের বিয়ে নিয়ে ট্রাম্প বলেন, এবার তিনিই হয়তো হোয়াইট হাউজ ছাড়তে যাচ্ছে। মজা করে ট্রাম্প বলেন, ‘অনেকগুলো লোক হোয়াইট হাউজ ছেড়ে যাচ্ছে। আমি বিশৃঙ্খলাই পছন্দ করি। এটি সত্যিই মজার ব্যাপার। তো এরপর কে হোয়াইট হাউজ ছাড়ছে? স্টিভ মিলার (ট্রাম্পের উপদেষ্টা) না মেলানিয়া?’

সম্প্রতি ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কার স্বামী জারেড কুশনারকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সম্পর্কিত ‘অতি গোপনীয় নথি’ না দেখানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। সে বিষয়ে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আজ বড় দেরি হয়ে গেছে। কারণ জারেড নিরাপত্তা নিয়ে ঝামেলায় পড়েছিল।

ভাইস প্রেসিডেন্ট মাইক স্পেন্সকে নিয়ে ট্রাম্প বলেন, ‘তাকে গর্বভরে শিক্ষানবিশ বলতেই ভালো লাগে। কিন্তু ইদানিং সে সংবাদ পড়ায় বেশি কৌতূহলী হয়ে পড়ছে। সে জিজ্ঞেস করছে আমাকে কে বাদ দেয়া হয়েছে? এটা আমার একেবারেই ভালো লাগে না।’ সূত্র: ডেইলি স্টার ইউকে

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...