Current date Sep 6, 2026
খেলা

মুশফিক-মাহমুদউল্লাহতে বাংলাদেশ ১৮৬

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : মূল লড়াই মাঠে গড়ানোর আগে একটা ভালো প্রস্তুতির দরকার ছিল বাংলাদেশের। সেটা ভালোভাবেই সারলেন টাইগাররা। প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে স্কোর বোর্ডে ৫ উইকেটে ১৮৬ রান তুলেছেন তারা।

কলম্বো ক্রিকেট ক্লাবের মাঠে (সিসিসি) আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৪ রান হতেই ড্রেসিং রুমে ফেরেন ওপেনার সৌম্য সরকার ও টপ অর্ডার সাব্বির রহমান। এদিন আরেক প্রান্তেওপেন করতে নেমেছিলেন লিটন দাস। পরে মুশফিকুর রহিমকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলান তিনি।

ব্যক্তিগত ৪০ রান করে লিটন ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন মুশফিক। এতে লড়াইয়ে থাকে সফরকারীরা। এর পর মাহমুদউল্লাহরিয়াদের সঙ্গে ৭৪ রানের যুগলবন্দিতে দলের সংগ্রহ ১৮৬ দাঁড় করান মুশফিক। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রানের দৃষ্টি জুড়ানো ইনিংস খেলেন মিস্টার ডিপেন্ডেবল। আর ভায়রা ভাই ও অধিনায়ক খেলেন ৪৩ রানের টর্নেডো ইনিংস।

সাম্প্রতিক সময়ে মাঝে মধ্যে ব্যাটসম্যানরা জ্বলে উঠলেও বোলাররা থেকেছেন নির্বিষ। ব্যাটিং সহায়ক উইকেটে ১৮৬ রানের পুঁজি নিয়ে এখন টাইগার বোলাররা কেমন করেন, তাই দেখার পালা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...