Current date Sep 6, 2026
বিনোদন

জন্মদিনে প্রেমিককে ‘ভালবাসি’ বললেন জাহ্নবী কাপুর

URL copied
Share URL copied

একুশ বছরে পা দিলেন জাহ্নবী কাপুর। কিন্তু ২১ বছরের জন্মদিনে এবার আর মাকে কাছে পেলেন না বনি কাপুরের মেয়ে। আর তাই একুশের জন্মদিনে এবার বাবা এবং বোনের সঙ্গে কাটালেও, মাকে যেন প্রতি মুহূর্তে অনুভব করছেন জাহ্নবী।

শ্রীদেবী কন্যার জন্মদিন উপলক্ষে তাকে যেন কেউ মায়ের কথা মনে না করান, সে বিষয়ে আগে থেকেই সতর্ক করেছিলেন বনি কাপুর। সেই কারণেই সোনাম কাপুর থেকে শুরু করে বাবা বনি কাপুর, প্রত্যেকেই জাহ্নবীকে যেন আগলে রাখতে শুরু করেছেন। আর এবার সেই তালিকা থেকে বাদ পড়লেন না শ্রীদেবীর মেয়ের ‘বিশেষ বন্ধু’ অক্সত রঞ্জনও।

জাহ্নবীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অক্সত। শুভেচ্ছার প্রেক্ষিতে অক্সতকে ‘আই লাভ ইউ’ বলেছেন জাহ্নবী। সোশ্যাল সাইটে জাহ্নবী এবং অক্সত’র সেই কথোপকথন প্রকাশ হতেই তা ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত পরিচালক গৌরি শিন্দের ‘ডিয়ার জিন্দেগি’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের সময় বনি কাপুর, শ্রীদেবী এবং জাহ্নবীর সঙ্গে একই গাড়িতে দেখা যায় অক্সতকে। এরপর থেকেই জাহ্নবী এবং অক্সতের সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়। বর্তমানে ম্যাসাচুসেটসের বস্টনের টাফটস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন অক্সত।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...