Current date Sep 6, 2026
বিশ্ব

অবৈধ সম্পর্কের অভিযোগে যুবককে মূত্রপান! (ভিডিও)

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : অবৈধ সম্পর্কের অভিযোগে যুবককে বেধড়ক পিটিয়ে প্রস্রাব পান করতে বাধ্য করেছেন পঞ্চায়েতের সদস্যরা। সোমবার ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় ঘটেছে এ ঘটনা। ভারতীয় সংবাদ মাধ্যম এবেলা এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, ওই এলাকার এক যুবককে জোর করে তুলে নিয়ে যান পঞ্চায়েতের কিছু সদস্য। এক যুবতীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে তাকে বেধড়ক পেটায় এলাকাবাসী। পরে প্রস্রাব পান করতেও বাধ্য করা হয় তাকে।

ঘটনায় অপমানিত হয়ে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন ওই যুবক। কিন্তু ঠিক সময় তাকে হাসপাতালে ভর্তি করায় প্রাণে বেঁচে যান তিনি।

সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ওই যুবক জানিয়েছেন, তার ওপর আনা সব অভিযোগ মিথ্যা। ওই যুবতীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এমনকি যুবতীও তাকে চিনতে অস্বীকার করেছেন।

স্থানীয় পুলিশ সুপার ইনটেনডেন্ট প্রবাল সিংহ জানিয়েছেন, ঘটনাটির কোনো লিখিত অভিযোগ স্থানীয় থানায় দায়ের করা হয়নি। তবে ওই যুবকের জবানবন্দির ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

https://youtu.be/1auwczLlyVc

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...