Current date Sep 6, 2026
খেলা

কোয়ার্টারে রিয়াল, বিদায় পিএসজি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদকে থামাতে পারলো না প্যারিস সেন্ত জার্মেই। নেইমারবিহীন পিএসজিকে বিদায় করে টানা অষ্টমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠলো জিনেদিন জিদানের শিষ্যরা। মঙ্গলবার শেষ ষোলোর ফিরতি পর্বে পিএসজির মাঠে ২-১ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। রিয়ালের হয়ে গোল দুটি করেন রোনালদো এবং কাসেমিরো। পিএসজির হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন কাভানি।

দুর্দান্ত জয় ছিনিয়ে নিলেও ম্যাচের প্রথমার্ধে অগোছালো ফুটবল খেলতে দেখা গেছে রিয়ালকে। অগোছালো হলেও গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠে রিয়াল-পিএসজি। ৫১ মিনিটে ভাসকেজের ক্রসে হেডে বল ঠিকানায় পাঠান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ সুপারস্টারের এ গোলের সৌজন্যে শেষ আটে ওঠা অনেকটা নিশ্চিত হয় রিয়ালের।

সমতায় ফিরতে প্রাণপণ চেষ্টা চালায় পিএসজি। ৬৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কো ভেরাত্তি। ১০ জনের দলে পরিণত হলেও চেষ্টা থামেনি প্যারিসের দলটির। ফলে গোলের দেখাও পায় তারা। ৭১মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান এডিনসন কাভানি। তবে এগিয়ে যেতে সময় লাগেনি রিয়ালের। ৮০ মিনিটে গোল করে সব শঙ্কার কালো মেঘ সরিয়ে দেন কাসেমিরো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ক্লাবের জন্মবার্ষিকীতে সমর্থকদের উৎসব-আনন্দে ভাসান জিনেদিন জিদানের শিষ্যরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...