Current date Jul 23, 2026
বিশ্ব

সিরিয়ার গৌতায় বিমান হামলায় নিহতের সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় বিমান হামলা অব্যাহত থাকায় সেখানে সহিংসতাপূর্ণ পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। দেশটির পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবারের জরুরি বৈঠকের প্রাক্কালে সেখানে এমন অবস্থার সৃষ্টি হলো। খবর এএফপি’র।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, দামেস্কের উপকণ্ঠে অবস্থিত এই এলাকায় ১৮ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সহায়তায় সরকারি বাহিনীর হামলায় ৮০৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ১৭৮ শিশু রয়েছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর একটি বিমান সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি বিমানঘাঁটিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ৩৯ আরোহী নিহত হয়েছে।

দামেস্কের কাছে অবস্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকা পূর্ব গৌতায় সরকারি বাহিনী ব্যাপক গোলা বর্ষণ করছে। এক সপ্তাহের বেশি আগে নিরাপত্তা পরিষদ ওই এলাকায় এক মাসের অস্ত্রবিরতির দাবি জানানো সত্ত্বেও সেখানে তুমুল লড়াই চলছে।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ আরো জানায়, মঙ্গলবার বিমান হামলায় অন্তত ২৪ বেসরকারি লোক প্রাণ হারিয়েছে। বাসস।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...