Current date Sep 6, 2026
বিনোদন

আমার জীবনে কোনো হা হুতাশ নেই : সারিকা

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : এই মুহূর্তে সংসার নিয়ে ভাবছি না। সবকিছুর একটা টাইম থাকে। পারসোনাল লাইফটা একটা গোছানো থাকে। এটা পার্ট অফ লাইফ। আমার জীবনে ডিভোর্সের বিষয়ে যখন সবকিছু ফাইনাল হয়ে গেল, অনেকেই আমাকে সমবেদনা জানাচ্ছিল। কিন্তু কেন? আমার কি ক্যান্সার হয়েছে? বিয়ে যেমন পার্ট লাইফ, ডিভোর্সও পার্ট অফ লাইফ। এখানে দুঃখের কিছু নেই, সুখেরও কিছু নেই। এটা রিয়েলিটি।

সোমবার দিবাগত রাতে একটি বেসরকারি রেডিও স্টেশনের লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন জনপ্রিয় অভিনেত্রী সারিকা।

সারিকাবলেন, ডিভোর্সের বিষয়ে একটা বিষয় বলতে চাই। ডিভোর্স হয় নানা কারণে, এসব নিয়ে সমাজে, আশেপাশে নানা আলোচনা সমালোচনা হতে থাকে। এরইমধ্যে যদি সমাজের অংশ যারা যার আশেপাশের মানুষ যারা তারা যদি কোনো বিবেচনা ছাড়াই একটা উপসংহারে চলে যায় যে ডিভোর্সের ক্ষেত্রে মেয়েটারই দোষ। তাহলে সেটা দুঃখজনক, এবং এটা হয়। আমি বলি কোনটা রাইট রঙ, আপনার মাথা ঘামান।

তিনি বলেন, আমার জীবনে কোনো হা হুতাশ নেই। আমি কারো কখনো ক্ষতি করিনি, নিজের প্রফিটের জন্য আমি কারো ক্ষতি করিনি। আমার অবচেতন মনে যদি হয়েই থাকে তাহলে আমি সরি। আমি ভুল থেকে শিখি। আমি মানুষজকে বিশ্বাস করি, কেউ বিশ্বাস ভাঙলে আঘাত পেতাম। এখন সেটায় আমি মানসিকভাবে প্রস্তুত থাকি। কেউ যদি আঘাত করেও তাতে আমি যেন আহত নাই এমন চিন্তা মাথায় থাকে।

সারিকা আরও বলেন, আমি রাগ ধরে রাগতে পারি না। আমাকে কেউ যদি তার ভুলের জন্য সরি বলে তাহলে তার ভুল আমি মাফ করে দেই। ভুলে যাই। এটা আমার একটা গুণ হতে পারে। কাউকে যদি মাফ করে দেই তাহলে আমি নিজের ভেতর থেকে বেটার ফিল হয়। আই লাইক বেটার ফিলিং। পারসোনাল লাইফ, পারসোনালই থাকুক। এগুলো কারো সাথেই শেয়ার করা ঠিক না। যদি শেয়ারই করা হয় তাহলে সেটা পারসোনাল থাকে কীভাবে?

কাজের বিষয় নিয়ে তিনি বলেন, কাজের জায়গায় আমার ক্ষেত্রে পারসোনাল বিষয় আসে না। কাজের জায়গা একদমই প্রফেশনাল। এখানে ব্যক্তিগত কোনো বিষয় আসে না। আমার শত্রুর সাথেও যদি কাজের ক্ষেত্রে দাঁড়াতে হয়, আমার সমস্যা নেই। কাজের জায়গাটা হলো আমার হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন থাকবে। সেখানে আমি এক পারসেন্ট কম করবো না। কাজের প্রতি আমার রেসপেক্ট রইবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...