Current date Sep 6, 2026
বিনোদন

যৌথ প্রযোজনার অনুমতি মেলেনি শাকিবের ‘চালবাজের’

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক: মুক্তির অপেক্ষায় আছে শাকিবের ‘চালবাজ’ ছবিটি। শুরুর দিকে ছবিটি যৌথ প্রযোজনায় হচ্ছে শোনা গেলেও এখন বলা হচ্ছে ভারতীয়। কারন সিনেমাটি যৌথ প্রযোজনার চলচ্চিত্রের চিত্রনাট্য প্রিভিউ কমিটি কর্তৃক অনুমতি পায়নি।

প্রিভিউ কমিটির সদস্য পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘তারা অনেক আগেই আমাদের কাছে অনুমতি চেয়ে স্ক্রিপ্ট জমা দিয়েছিলো। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বেশকিছু ত্রুটি পাই। যার কারণে যৌথ প্রযোজনার সিনামা হিসেবে অনুমতি দেওয়া হয়নি।’

এদিকে শুটিংয়ের সময় পরিচালক হিসেবে কলকাতার জয়দীপ মুখার্জীর সাথে বাংলাদেশের অনন্য মামুনের নাম শোনা গিয়েছিলো। কিন্তু সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ট্রেলারে মামুনের নাম নেই।

আসছে এপ্রিলে সিনেমাটি ভারতে মুক্তি পাবে। পরবর্তীতে বাংলাদেশে সাফটা চুক্তির আওতায় মুক্তি পাবার কথা রয়েছে।

‘চালবাজ’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও শুভশ্রী। সিনেমাটি বাংলাদেশ থেকে প্রযোজনা করার কথা ছিলো অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের। এখন প্রযোজক হিসেবে রয়েছে শুধু ভারতীয় এসকে মুভিজ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...