Current date Sep 6, 2026
বিশ্ব

ডিমের ভিতর ডিম!

URL copied
Share URL copied

সম্প্রতি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের স্টকম্যান’স এগস ফার্মে বিশাল আকারের একটি ডিম পাওয়া গেছে। আর ডিম ভাঙার পর যা দেখা গেলো তাতে চক্ষু চড়কগাছ সবার। ডিমের ভিতর আরও একটি ডিম! সঙ্গে রয়েছে কুসুমও।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জিপি নামে একটি ডিম সংগ্রহকারী যন্ত্র আচমকা একটি অতিকায় মুরগির ডিম আবিস্কার করে। সাধারণত মুরগির ডিমের ওজন হয় ৫৮ গ্রামের কাছাকাছি। কিন্তু ওই ডিমের ওজন ছিল ১৭৬ গ্রাম। প্রায় তিন গুণ ওজন ওই ডিমের। এই ডিম দেখে ওই সংস্থার কর্মীদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

স্টকম্যান’স এগ সংস্থার মালিক স্কট স্টকম্যান ডিমটি ভাঙেন।

তিনি জানান, তারা আশা করেছিলেন ৪টি কুসুমের ডিম হবে। ডিম ভাঙার পর দেখলেন, ডিমের ভিতর আরও একটি ডিম! সঙ্গে রয়েছে কুসুমও।

স্টকম্যান ১৯২৩ সাল থেকে ডিমের ব্যবসা করছেন। কিন্তু এমন অঘটন কোনোদিন হয়নি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাফ ফ্রেইরি বলেন, ‘বিষয়টা ব্যাখাতীত। কীভাবে এটা সম্ভব হল বলা যাচ্ছে না।’ সূত্র: এনডিটিভি

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...