Current date Sep 7, 2026
বাংলাদেশ

সোহরাওয়ার্দীর জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের বর্ষপূর্তির দিনে সেখানে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। জনসভা শুরু হয় দুপুর ২টায়। আজ বুধবার বিকাল তিনটার দিকে সভাস্থলে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জনসভাস্থলে প্রধানমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিতি নেতাকর্মীরা দাঁড়িয়ে শ্লোগান দিতে থাকেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের জবাব দেন।

বঙ্গবন্ধুর এ ভাষণ দেওয়ার স্মৃতি বিজড়িত স্থান সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দিতে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। দুপুরের আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশ পথ দিয়ে সুসজ্জিত পোশাকে মিছিল নিয়ে প্রবেশ করেন অংশগ্রহণকারীরা। উপচেপড়া ভিড় এখন সমাবেশস্থলে। এরই মধ্যে কানায় কানায় ভরে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যান ছাপিয়ে মানুষ ছড়িয়ে পড়েছে শাহবাগ, টিএসসি চত্বর, দোয়েল চত্বরেও।

বেলা আড়াইটার দিকে পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।প্রধানমন্ত্রীর আগে মঞ্চে আসন গ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...