Current date Sep 6, 2026
খেলা

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ শাহজাদ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগামী দুটি বাছাইপর্বের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। এক বিবৃতিতে আইসিসি এই তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবারের হাই ভোল্টেজ ম্যাচে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে সতর্ক করা হয়েছে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও আফগান তারকা মুজিব উর রহমানকে। নতুনভাবে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে এক বছরের মধ্যে শাহজাদের ডিমেরিট পয়েন্ট চারে পৌঁছেছে। নতুনভাবে আইন ভঙ্গের দায়ে শাহজাদকে বাছাইপর্বের দুটি ম্যাচ নিষিদ্ধের পাশাাশি ১৫ শতাংশ জরিমানা ও এক ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে।

মঙ্গলবার বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে উত্তেজনাকর ম্যাচে শাহজাদ ২.১.৮ আর্টিকেল ভঙ্গ করার দায়ে দোষী সাব্যস্ত হন। গত ডিসেম্বরে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-২০ ম্যাচে শাহজাদকে ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করার পাশাপাশি তিন ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছিল। নতুন করে জিম্বাবুয়ের বিপক্ষে এক পয়েন্ট যোগ হয়ে চার ডিমেরিট পয়েন্টের কারনে ৭.৬ কোড অনুযায়ী শাহজাদকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে হংকং ও নেপালের বিপক্ষে আজ ও ১০ মার্চ বুলাওয়েতে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটিতে শাহজাদ খেলতে পারছেন না।

এই নিষেধাজ্ঞার পরেও শাহজাদের ডিসিপ্লিনারি রেকর্ডে চার ডিমেরিট পয়েন্ট রেকর্ড থাকবে। আগমী এক বছরের মধ্যে সে যদি আবারও আইন ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হন তবে তার রেকর্ডে আরও আট পয়েন্ট যোগ হয়ে চার ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়বেন শাহজাদ।

বুধবারের ম্যাচে নবম ওভারে টেন্ডাই চাতারার বলে ম্যালকম ওয়ালারের হাতে ক্যাচে পরিণত হয়ে ৩০ রানে আউট হবার পরে শাহজাদ ব্যাট দিয়ে পিচে আঘাত করে, একইসাথে মাঠ থেকে বেরিয়ে আসার সময়ও তাকে বেশ ক্ষুব্ধ দেখা গেছে। পরবর্তীতে ম্যাচ রেফারি ডেভিড জুকসের কাছে শাহজাদ দোষ স্বীকার করেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...