Current date Sep 6, 2026
বিনোদন

নারী দিবসে কাদের ‘তুই’ করে বলতে চেয়েছিলেন পূর্ণিমা?

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। একসময় বাংলা চলচ্চিত্রে আকাশ উজাল করে জোছনা ছড়িয়েছেন। চলচ্চিত্র প্লাবিত হয়েছিল পূর্ণিমার জোছনায়। এখন পূর্ণিমার চলচ্চিত্রে বিচরণ কমে গেছে, কিন্তু কমেনি দ্যুতি। মাঝে মাঝেই মঞ্চে আলো ছড়ান তিনি।

তবে পূর্ণিমা আজ আলোচনায় এসেছেন অন্য কথায়। নারী দিবস নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘তোমরা নারীদের সম্মান করো।’ এই বাক্যের ভিন্ন অর্থ বহন করে নিশ্চই। সেটা স্পষ্ট হয় পরের লাইনে। তিনি পরের লাইনে লিখেছেন, এখনো সময় আছে, আজ তুমি করেই বললাম, তুই তে নামতে বাধ্য করোনা।’

এই বাক্যে স্পষ্ট বোঝা যায় একটা শ্রেণিকে উদ্দেশ করে তিনি লিখেছেন, সেই শ্রেণির ওপর নিশ্চই তিনি ত্যক্ত বিরক্ত। যদিও জানা যায় নি কাদের উদ্দেশ্য বা কোন শ্রেণির উদ্দেশে এই পোস্ট। কেননা শেষ লাইনে ‘সকল নারীদের প্রতি শ্রদ্ধা’ জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে শোনা যায় পূর্ণিমা স্বপন চৌধুরীর নতুন একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। ‘ভবঘুরে’ নামের ওই ছবিটির শুটিং গত নভেম্বরেই হবার কথা থাকলেও তা শুরু হয়নি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...