Current date Sep 7, 2026
বাংলাদেশ

রাজধানীতে নিরাপত্তাকর্মীকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : রাজধানীর দারুসসালাম এলাকায় ওমর ফারুক (৩০) নামে এক নিরাপত্তাকর্মীকে খুন করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উত্তর টোলারবাগের একটি বাসা থেকে ওই নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ।

দারুসসালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, বাসার নিচের গ্যারেজে রাখা একটি মোটরসাইকেল ছিনতাইকারী নিয়ে যাচ্ছে দেখে বাধা দেয় ওমর ফারুক। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...