Current date Sep 6, 2026
বিশ্ব

লোভ দেখিয়ে পোকা শিকার করে যে গাছ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বিজ্ঞানীরা প্রাণীদের মোটা দাগে দুই ভাগে ভাগ করেছেন। একদল উদ্ভিদভোজী আর একদল মাংসভোজী। সাধারণত প্রাণীরা মাংসাশী হয়ে থাকে। কিন্তু প্রাণিজগতে এমন কিছু উদ্ভিদ রয়েছে যারা মাংস খেয়েই জীবন ধারণ করে থাকে। তবে এই ধরনের মাংসাশী উদ্ভিদরা চাইলেই প্রাণীদের মতো চলাফেরা করে শিকার করতে পারে না। শিকারকে নাগালের মধ্যে পেতে নানা ধরনের কৌশল অবলম্বন করতে হয় তাদের।

মূলত বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গকে লোভ দেখিয়ে কাছে এনে শিকার করে থাকে এরা। এখন পর্যন্ত এই ধরনের যেসব শিকারি মাংসাশী উদ্ভিদের কথা জানা গেছে তার মধ্যে অন্যতম ‘সানডিউ (Sundews, or the Drosera) বা সূর্য শিশির গাছ’। আরেকটি পোকা শিকার গাছ কলসি উদ্ভিদ (The Pitcher Plant)। কলসি উদ্ভিদের কলসি উজ্জ্বল লাল রঙের মধুর মতো মিষ্টি রসে পূর্ণ থাকে। পতঙ্গরা এই মধুর লোভে কলসির উপরে এসে বসেই পিছলে ভেতরে পড়ে যায়। সাথে সাথে কলসির মুখ বন্ধ করে ফেলে এরা। এরপর সেই মধুই পতঙ্গকে খাবারে পরিণত করে।

এই কলসি গাছের মতোই শিকার ধরতে ওস্তাদ ‘সূর্য শিশির’ গাছ। সূর্য শিশির গাছের পাতায় চুলের মতো কর্ষিকা থাকে। কর্ষিকার মাথায় থাকা আঠা চকচকে শিশির বিন্দুর মতো মনে হয়। এই শিশির বিন্দু দেখলেই তার প্রতি আকৃষ্ট হয় পতঙ্গ। এরপর সেই আঠালো কর্ষিকা দিয়ে দ্রুত আটকে ফেলে পতঙ্গদের। চাইলেও আর সেই জাল থেকে বের হতে পারে না পতঙ্গ। এরপর কর্ষিকা গুটিয়ে পতঙ্গকে পাতার মধ্যে নিয়ে যায়। আর পাতা থেকে নিঃসৃত এক ধরনের রস পতঙ্গকে খাবারে পরিণত করে। মাংসাশী উদ্ভিদের মধ্যে আরেকটি শিকার উদ্ভিদ হলো ভেনাস ফ্লাইট্র্যাপ (Venus Flytrap)। পতঙ্গকে ধরতে এরাও চমত্কার ফাঁদ তৈরি করে।

এতদিন জানা ছিল সূর্য শিশিররা তাদের প্রতি আকৃষ্ট পতঙ্গকেই শিকার করে। তবে এবার জাপানের একদল বিজ্ঞানী জানিয়েছেন আশেপাশের গাছে বসা পতঙ্গকেও নিজেদের শিকারে পরিণত করে সূর্য শিশির। তাদের এই অতিমাত্রার লোভের কারণে বিপদে পড়ে আশেপাশের গাছগুলো। কারণ পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পতঙ্গরা।-ন্যাশনাল জিওগ্রাফিক

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...