Current date Sep 7, 2026
বাংলাদেশ

বায়তুল মোকাররমের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব পাশের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বেশকিছু মালামাল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরিদ উদ্দিন সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে আজ শুক্রবার দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আরো জানান, দুপুরে মসজিদের পূর্ব পাশের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...