Current date Sep 6, 2026
বিশ্ব

স্ত্রীকে বিষ দিয়ে হত্যার চেষ্টা করেছিলেন শামি! থানায় মামলা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বড় ফেঁসে গেছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি। বউ পেটানো এবং পরকীয়ার দায়ে এবার এই তারকা পেসারের বিরুদ্ধে কলকাতার লালবাজার থানায় লিখিত অভিযোগ করেছে তার স্ত্রী হাসিন জাহান। এসময় হাসিনের সঙ্গে ছিলেন তার আইনজীবী। সেই লিখিত অভিযোগে শামির একাধিক নারীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের উল্লেখ করার পাশাপাশি তার উপরে শারীরিক ও মানসিক নির্যাতনের কথাও তুলে ধরেছেন।

পুলিশ কমিশনারকে উদ্দেশ করে লেখা এই অভিযোগপত্রে হাসিন দাবি করেছেন, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে শামি বিভিন্ন সময়েই তার প্রতি মারমুখী হয়েছেন। তার বিবরণ অনুযায়ী, ঘটনা বধূ নির্যাতনের অভিযোগের দিকেই মোড় নিচ্ছে। হাসিনের ভাষায়, ‘আমাকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে হত্যার চেষ্টাও করেছিল ওরা!’

শামি এই মুহূর্তে উত্তরপ্রদেশের আমরোহার দাদোলির বাড়িতে অবস্থান করছেন। এদিকে অভিযোগের প্রেক্ষিতে একটি টিভি চ্যানেলকে শামি বলেছেন, ‘অনেক অভিযোগই ও করে চলেছে। সব কিছু প্রমাণ করার দায় ওর। হাসিন মানসিক ভারসাম্য হারিয়েছে।’

গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠী বলেছেন, ‘শামির বিরুদ্ধে তার স্ত্রী গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা অভিযোগ খতিয়ে দেখছি।’

নিয়ম অনুযায়ী, ফৌজদারি কার্যবিধিতে ৪১ (এ) ধারায় নোটিস পাঠিয়ে শামিকে লালবাজারে ডেকে পাঠানো হতে পারে। তদন্তে সহযোগিতা করলে শামিকে গ্রেপ্তার করা নাও হতে পারে। কিন্তু শামি তদন্তে অসহযোগিতা করলে তাকে গ্রেপ্তার করতে পারে পুলিশ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...