Current date Sep 7, 2026
বাংলাদেশ

‘আমাকে ছুরি মেরেই স্যারের ওপর হামলা করে’

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : পুলিশ কনস্টেবল মোহাম্মদ ইব্রাহিম ইসলাম দাবি করেছেন, তাঁকে ছুরিকাঘাত করেই অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা করেন ফয়জুর রহমান।

ইব্রাহিম (২৪) বর্তমানে সিলেট বিভাগীয় পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপকালে ওই দাবি করেন তিনি।

পুলিশ লাইনস হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বলেন, ইব্রাহিমের হাতের কবজিতে ক্ষত ছিল। সেখানে তিনটি সেলাই লেগেছে। আরও দুই-তিন দিন হাসপাতালে রাখার পর তাঁকে ছাড়পত্র দেওয়া হবে।

জাফর ইকবালের ওপর হামলার আগের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে প্রচার পেয়েছে। ওই ছবিতে দেখা গেছে, সোফায় বসা জাফর ইকবালসহ অন্যান্য শিক্ষক। পেছনে তিন পুলিশ সদস্য। তাঁদের মধ্যে দুজন ছিলেন মুঠোফোনে ব্যস্ত। অন্যজন কনস্টেবল ইব্রাহিম।

ইব্রাহিম বলেন, ‘অনুষ্ঠানে বেশির ভাগ সময় ছাত্ররা স্যারের পেছনে ছিলেন। হঠাৎ আমার বাঁ দিকে এক যুবককে উদ্যত অবস্থায় দেখি, তখনই আমার সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে বাঁ হাতে নিজের অস্ত্র ধরে ডান হাত দিয়ে তাকে ধরতে যাই, তখনই আমার হাতে ছুরিকাঘাত করে স্যারের ওপর হামলে পড়তে দেখি। এরপর আর কিছু মনে নেই।’

ফয়জুর ১০ দিনের রিমান্ডে
গত শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা হয়। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ফয়জুর রহমানকে। সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হত্যাচেষ্টা মামলায় গতকাল তাঁকে সিলেট মহানগর বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বলেন, আদালতে হাজির করে ফয়জুরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান। বিচারক ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...